ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উত্তরায় প্রকাশ্যে দম্পত্তিকে কোপানোর মামলায় দুজন রিমান্ডে

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যেকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।


এর আগে সোমবার রাতে কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এসময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদের প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আকতার ইপ্তি বাদী হয়ে মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑